অভিনেতা মিঠুন চক্রবর্তী সম্প্রতি এক অনুষ্ঠানে নিজেকে ২৭ বছর বয়সী বলে দাবি করেছেন। তিনি বলেন, 'আমার বয়স কেবল ২৭ বছর। শরীরের বয়স হয়, কিন্তু মনের দিক থেকে আমি এখনো ২৭। আমার চুলও এখনো পাকেনি, এই দেখুন!' তার এই মন্তব্যে উপস্থিত দর্শক ও বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বোসও উচ্ছ্বসিত হন।
রাজনীতিতে সক্রিয় এই অভিনেতা বর্তমানে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উপদেষ্টা পদে রয়েছেন। তবে মঞ্চে উঠলেই তার পুরনো সিনেমার ডায়লগ শোনার জন্য দর্শকদের আগ্রহ অটুট থাকে।



