অভিনেত্রী পূজা চেরি দুর্গাপূজা উপলক্ষে তার মায়ের অভাব অনুভব করছেন। শৈশবের আনন্দময় দিনগুলোর স্মৃতি রোমন্থন করে তিনি জানান, কিছু শূন্যতা কোনো উৎসবে পূরণ হয় না। মায়ের অনুপস্থিতি তার কাছে তেমনই এক শূন্যতা।
পূজা চেরির কাছে দুর্গাপূজা মানেই নতুন পোশাক, মণ্ডপে ঘোরাঘুরি, আত্মীয়স্বজনের সঙ্গে আড্ডা আর নানা পদের খাবার। কিন্তু মায়ের সঙ্গে কাটানো শৈশবের সেই দিনগুলোর স্মৃতি তাকে বিশেষভাবে আবেগাপ্লুত করে।







