চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্তী শৈশবের দুর্গাপূজার স্মৃতি রোমন্থন করেছেন। তিনি জানান, প্রতিবছর গ্রামের বাড়িতে মায়ের সঙ্গে প্রতিমা সাজাতে সাহায্য করার স্মৃতি তাঁর কাছে অমূল্য। মায়ের সঙ্গে প্রতিমাকে শাড়ি ও গয়না পরিয়ে দেওয়ার সেই মুহূর্তগুলোই ছিল তাঁর পূজার সবচেয়ে প্রিয় অংশ।
বর্তমানেও পূজার নানা আয়োজন উপভোগ করেন মন্দিরা, বিশেষ করে জগন্নাথ হলসংলগ্ন মেলা এবং প্রতিমার শৈল্পিক সৌন্দর্য তাঁকে মুগ্ধ করে। শুধু মন্দিরাই নন, বিনোদন জগতের আরও অনেক তারকা তাঁদের শৈশবের পূজার স্মৃতি আগলে রেখেছেন, যা এবারের উৎসবে নতুন মাত্রা যোগ করবে।







