মডেল ও উপস্থাপক তুলনা আল হারুন আর নেই। শুক্রবার রাত ১১টা ৫ মিনিটে রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৩৯ বছর।
দীর্ঘদিন ধরে ব্রেন টিউমার থেকে হওয়া ক্যানসারে ভুগছিলেন তুলনা। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হার্ট অ্যাটাক হয় তার। শনিবার মোহাম্মদপুরের মনসুরাবাদ পিসিকালচার হাউজিংয়ের তিন নম্বর রোডে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং পরে রায়েবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।







