দক্ষিণী তারকা নয়নতারা অভিনীত 'মুকুথি আম্মান ২' সিনেমার ট্রেলার প্রকাশিত হয়েছে। এই ছবিতে তাকে দুই ভিন্ন রূপে দেখা যাবে। প্রথম পর্বে দেবীর চরিত্রে অভিনয় করার পর এবার তিনি পুলিশ কর্মকর্তার ভূমিকাতেও আসছেন। ট্রেলারে দেখা যায়, নয়নতারার পুলিশ কর্মকর্তার চরিত্রটি ভীতু প্রকৃতির। তবে দেবীরূপে তার শক্তিশালী উপস্থিতি বিশেষভাবে নজর কেড়েছে।
সুন্দর সি পরিচালিত এই সিনেমাটি আগামী ৬ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। একই সময়ে বক্স অফিসে 'সিন' এবং 'রামায়ণ : পার্ট ১' সিনেমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে এটি। প্রথম কিস্তির পরিচালক আরজে বালাজি এবার পরিচালকের আসনে নেই, তার বদলে আছেন সুন্দর সি।



