ভারত ও সংযুক্ত আরব আমিরাতের দ্বিপক্ষীয় বাণিজ্য ১০১.২৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, যেখানে আমিরাতে ভারতের রপ্তানি ৩৭.৩৫ বিলিয়ন ডলার। এই বাণিজ্য ২০৩২ সালের মধ্যে দ্বিগুণ করে ২০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে উভয় দেশ। দুবাইয়ে এক সম্মেলনে ভারতীয় কনসাল জেনারেল ড. বিষ্ণু বর্ধন রেড্ডি বলেন, উদ্ভাবন, প্রযুক্তি, স্টার্ট-আপ, ফিন-টেক, নবায়নযোগ্য শক্তি, প্রতিরক্ষা এবং মহাকাশ প্রযুক্তি থেকে আগামী কয়েক বছরে এই প্রবৃদ্ধি আসবে।
ভারতে ৭ লাখ ৯৭ হাজারেরও বেশি স্টার্টআপ রয়েছে, যা এটিকে বিশ্বব্যাপী তৃতীয় বৃহত্তম স্টার্টআপ হাব বানিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে এই বাণিজ্য বাড়াতে স্টার্ট-আপে বিনিয়োগসহ নতুন অংশীদারি তৈরির ওপর জোর দিয়েছেন তিনি। বলিউড অভিনেতা ও বিনিয়োগকারী বিবেক ওবেরয় ব্যর্থতা থেকে শেখার গুরুত্ব তুলে ধরেন।









