দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটই বন্ধ হয়ে গেছে। যান্ত্রিক ত্রুটির কারণে চালু থাকা প্রথম ও তৃতীয় ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে কেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে। ১২৫ মেগাওয়াট ক্ষমতার দ্বিতীয় ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে সংস্কারকাজের জন্য বন্ধ আছে।
সোমবার ভোরে প্রথম ইউনিট এবং মঙ্গলবার ভোরে তৃতীয় ইউনিট বন্ধ হয়ে যায়। ফলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়েছে। প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক জানিয়েছেন, ত্রুটি শনাক্ত করে মেরামতের কাজ চলছে।



