যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হামের সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় গভর্নর ক্যাথলিন মেরি হোচুল জরুরি অবস্থা ঘোষণা করেছেন। স্থানীয় সময় সোমবার (৫ অক্টোবর) এই ঘোষণা দেওয়া হয়। ২০২৫ সালে দেশটিতে হামের সংক্রমণ নতুন করে বাড়ার পর এটিই প্রথম জরুরি অবস্থা ঘোষণার ঘটনা। গ্রামীণ এলাকাগুলোতে সংক্রমণ বাড়ায় টিকাদান কার্যক্রমে নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের আওতা সম্প্রসারিত করা হয়েছে।
গভর্নরের নির্বাহী আদেশ অনুযায়ী, চলতি বছরের ৩ অক্টোবর পর্যন্ত নিউইয়র্কে ১০৮ জন হামে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১৫ জুলাইয়ের পর থেকে ১৮টি কাউন্টির অপ্রতুল টিকাপ্রাপ্ত গ্রামীণ সম্প্রদায়গুলোতে ৯২টি কেস শনাক্ত হয়েছে, যা স্বাভাবিক বার্ষিক হারের চেয়ে অনেক বেশি। আক্রান্তদের মধ্যে সাতজন নিউইয়র্ক সিটির এবং বাকি ১০১ জন রাজ্যের অন্যান্য অঞ্চলের বাসিন্দা।




