প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধী দল বিরোধিতার জন্য বিরোধিতা করছে। সোমবার ঢাকার ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দল যদি স্বৈরাচারকে আসার পথ উন্মুক্ত করে দেয়, তবে তা দেশের জন্য ভালো হবে না এবং এটি শহীদদের সঙ্গে গাদ্দারি হবে।
তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে বিরোধী দলের নেতাদেরও অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছিল। তারা জুলাইকে ধারণ করলে অনুষ্ঠানে এসে শহীদদের স্মরণ করতে পারতেন। প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের মানুষের পরিবর্তনের জন্য কাজ করছে এবং দোষারোপের রাজনীতি থেকে বের হয়ে আসা উচিত।




