অভিনেত্রী বিদুষী বর্ণিতা অভিনীত নতুন ওয়েব ফিল্ম ‘ক্যাফে আমব্রেলা’ সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। শিহাব শাহীনের পরিচালনায় এতে তিনি একজন অভিনেত্রীর ভূমিকায় অভিনয় করেছেন। এই ওয়েব ফিল্মটি তার প্রথম কাজ হওয়ায় এটি তার কাছে ভীষণ বিশেষ।
বর্ণিতা বলেন, ‘ক্যাফে আমব্রেলা’ মুক্তির পর দর্শকের প্রতিক্রিয়া নিয়ে তিনি বেশ আশাবাদী। একজন নতুন শিল্পী হিসেবে দর্শকের কাছ থেকে এমন সাড়া পাওয়া তার জন্য অনেক বড় অনুপ্রেরণা। তিনি আশা করছেন, আরও বেশি মানুষ কাজটি দেখবেন এবং তাদের মতামত জানাবেন।







