দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় থালাপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন। আসন্ন সিনেমা ‘রণবালি’ মুক্তির আগে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
মুখ্যমন্ত্রীর সঙ্গে সময় কাটানোর অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দুই তারকা। বিজয় দেবেরাকোন্ডা জানান, মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে জীবন, কাজ ও পৃথিবী নিয়ে ব্যক্তিগত উপলব্ধির কথা জানিয়েছেন। রাশমিকাও তার মুগ্ধতার কথা জানিয়ে বলেন, পর্দার নায়ক থেকে মুখ্যমন্ত্রী হওয়া বিজয় থালাপতির এই যাত্রা গর্বের।



