দক্ষিণ ভারতীয় তারকা জুটি বিজয় দেবেরকোন্ডা ও রাশমিকা মান্দানা তাদের আসন্ন সিনেমা 'রণবলী'র প্রচারণায় অংশ নিয়েছেন। অনুষ্ঠানে বিজয় তার স্ত্রী ও সহ-অভিনেত্রী রাশমিকার কাজের প্রতি অগাধ ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন। তিনি বলেন, 'অভিনেত্রী ও মানুষ - দুই রূপেই এই সিনেমাতে রাশমিকার অসাধারণ উন্নতি আমি দেখেছি। ওর কাজের প্রতি যে একাগ্রতা ও অদম্য জেদ রয়েছে, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। মনে হয় যেন কোনো মানুষ রোবটের মতো নিরলস কাজ করে যাচ্ছে!'
বিজয় আরও বলেন, 'তার সঙ্গে স্ক্রিন শেয়ার করা মানে নিজের ঘরে থাকার মতো স্বাচ্ছন্দ্য অনুভব করা। রণবলী সিনেমাতে 'জয়াম্মা' চরিত্রের জন্য রাশমিকাই ছিলেন একমাত্র ও সেরা পছন্দ। অন্য কেউ এই চরিত্রে তার মতো প্রাণ ঢালতে পারত না।' রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত 'রণবলী' আগামী ১৬ অক্টোবর মুক্তি পাবে।



