প্রীতম হাসানের সঙ্গে বিচ্ছেদের ঘোষণার পর অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন। সম্প্রতি ফেসবুকে প্রকৃতির সান্নিধ্যে কাটানো কিছু মুহূর্তের ছবি প্রকাশ করেছেন তিনি। ছবিগুলোতে খোলা প্রান্তর ও প্রকৃতির মাঝে সময় কাটাতে দেখা যায় তাকে।
দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর ২০২২ সালে সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শেহতাজ। গত ৪ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক যৌথ বিবৃতিতে তারা বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান।



