সংগীতজীবনের ২০ বছর পূর্তি উপলক্ষে অরিজিৎ সিং আগামী বছর ভারতের নয়টি শহরে কনসার্ট করবেন। ২০২৭ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত এই বিশেষ সফর চলবে। আহমেদাবাদ, চণ্ডীগড়, জয়পুর, মুম্বাই, বেঙ্গালুরু, নয়াদিল্লি, পুনে, ইন্দোর ও হায়দরাবাদে এই কনসার্টগুলো অনুষ্ঠিত হবে। আয়োজকদের মতে, এটিই অরিজিতের সবচেয়ে বড় ভারত সফর হতে চলেছে।
ভক্তরা তার জনপ্রিয় গানগুলো সরাসরি শোনার সুযোগ পাবেন। এই সফর নিয়ে অরিজিৎ বলেন, এটি তার জন্য কৃতজ্ঞতার এক দীর্ঘ যাত্রা এবং শ্রোতারাই তার সবচেয়ে বড় প্রাপ্তি। টিম ইনোভেশন এই কনসার্টগুলোর আয়োজন করছে, যেখানে মাল্টি-লেভেল মঞ্চ, লম্বা রানওয়ে, ৩৬০ ডিগ্রি স্পেশাল অডিও, প্যানোরামিক স্ক্রিন, লেজার শো ও আতশবাজির ব্যবস্থা থাকবে।






