জুন শেষে দেশের ব্যাংক খাতে মোট আমানত হিসাবের সংখ্যা ১৮ কোটি ৬৩ লাখ ৮৪ হাজার ৫৮৮টি, যার মধ্যে এক কোটি টাকার বেশি আমানত থাকা হিসাব ১ লাখ ৪১ হাজার ৫৬২টি। তিন মাসে এই হিসাব ৫ হাজার ৭৭টি বেড়েছে, মোট জমা ১৬ হাজার ৪৯৮ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে।
ব্যক্তি শ্রেণির এক কোটি টাকার বেশি আমানত থাকা হিসাব ৪০ হাজার ৭০১টি, জমা ৯০ হাজার ১৩১ কোটি টাকা। তিন মাসে ব্যক্তি হিসাব ৭১টি বেড়েছে, কিন্তু মোট জমা ১ হাজার ২২১ কোটি টাকা কমেছে।




