রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে চিকিৎসক ও বিভিন্ন পদে সরাসরি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে চিকিৎসক ও কর্মচারী ক্যাটাগরিতে মোট ১০৮ জনকে নিয়মিত ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ফরম পূরণ করে ১৭ অক্টোবরের মধ্যে আবেদন করতে পারবেন।
চিকিৎসক পদে আবাসিক মেডিক্যাল অফিসার (শিশু মেডিসিন, শিশু সার্জারি, শিশু অ্যানেসথেসিয়া, ইএনটি) এবং কর্মচারী পদে ওয়ার্ড বয়/আয়া, পিয়ন (অফিস সহায়ক), অ্যাটেনডেন্ট (ওটি, এক্স–রে, ল্যাব ও কার্ডিয়াক) পদে নিয়োগ দেওয়া হবে। বিস্তারিত যোগ্যতা ও আবেদনের প্রক্রিয়া প্রতিষ্ঠানের ওয়েবসাইটে পাওয়া যাবে।





