ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি তার ভিন্নধর্মী সাজপোশাকে ভক্তদের বরাবরই চমকে দেন। সম্প্রতি তিনি কালো পোশাকে ভিন্টেজ সাজে হাজির হয়ে নতুন করে আলোচনায় এসেছেন। সোনালি-রুপালি নকশার জমকালো পোশাক, রাজকীয় গয়না এবং ক্লাসিক হেয়ারস্টাইলে প্রকাশিত তার নতুন ছবিগুলো নেটিজেনদের নজর কেড়েছে।
গাঢ় মেরুন লিপস্টিক ও স্মোকি আই মেকআপে তার চেহারায় ফুটে উঠেছে পুরোনো দিনের গ্ল্যামার। কপালের মাংটিকা, গলায় পাথরের হার, কানে দুল এবং হাতে সোনালি বালা—সব মিলিয়ে পরীমনির সাজে আভিজাত্য ও ঐতিহ্যের মেলবন্ধন দেখা গেছে। প্রাচীন গ্রামোফোন ও উষ্ণ আলোর পটভূমিতে তোলা ছবিগুলো ভিন্টেজ ফ্যাশনের আবেদন ফুটিয়ে তুলেছে।




