সৌদি আরব সরকার অত্যন্ত দক্ষ বিদেশি কর্মীদের জন্য পরিবার নিয়ে দেশটিতে আসার প্রক্রিয়া সহজ করেছে। এখন থেকে কাজের ভিসার প্রক্রিয়া শেষ হওয়ার আগেই তারা তাদের পরিবারের যোগ্য সদস্যদের সৌদি আরবে আনার আবেদন করতে পারবেন। নতুন নিয়মে স্বামী বা স্ত্রী, ২৫ বছরের কম বয়সী ছেলেসন্তান এবং অবিবাহিত মেয়েসন্তানকে সঙ্গে আনার সুযোগ থাকছে।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছে। এর লক্ষ্য হলো সৌদি আরবে বসবাসরত মানুষের জীবনযাত্রার মান উন্নত করা এবং দক্ষ কর্মীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করা। পরিবারের সদস্যরা সৌদি আরবে পৌঁছানোর পর প্রচলিত আইন অনুযায়ী তাদের বসবাসের অনুমতিপত্র দেওয়া হবে।




