অভিনেত্রী ম্রুণাল ঠাকুর বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও কৃতি স্যাননের সাম্প্রতিক অনলাইন ট্রলিংয়ের বিরুদ্ধে তাদের পাশে দাঁড়িয়েছেন। তিনি মনে করেন, চলচ্চিত্র শিল্পে তাদের অবদানের কথা ভুলে গিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করা উচিত নয়।
নিজের নতুন সিনেমা ‘পূজা মেরি জান’-এর প্রচারে এসে ম্রুণাল বলেন, প্রত্যেকেরই নিজের জীবন নিজের মতো করে উপভোগ করার অধিকার আছে এবং অন্যের ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান করা উচিত। তিনি আরও বলেন, ক্যাটরিনা ও কৃতি শুধু ভারতেই নয়, বিভিন্ন দেশে তাদের ব্যবসা পরিচালনা করছেন, তাই তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষের মন্তব্য করা উচিত নয়।




