বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) স্বাস্থ্য ক্যাডারে নিয়োগের জন্য ৫১তম বিশেষ বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ২৪ সেপ্টেম্বর প্রকাশিত এই বিজ্ঞপ্তির মাধ্যমে আগ্রহী প্রার্থীরা ১ অক্টোবর সকাল ১০টা থেকে ২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য পিএসসির নির্ধারিত ওয়েবসাইটে (bpsc.teletalk.com.bd) প্রবেশ করতে হবে।
আবেদনকারীদের নির্ধারিত নিয়মে ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির আকার সর্বোচ্চ ১০০ কিলোবাইট এবং স্বাক্ষরের আকার সর্বোচ্চ ৬০ কিলোবাইট হতে হবে। সাধারণ প্রার্থীদের আবেদন ফি ২০৫ টাকা এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ফি জমা দেওয়ার শেষ সময় ২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ৬টা।




