অভিনেত্রী ফ্রিদা পিন্টো ভারতীয় সিনেমা ও টেলিভিশনে নারীদের উপস্থাপনায় পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন। তিনি মনে করেন, শুধু নিখুঁত নয়, বরং ভুলত্রুটিসহ বাস্তব জীবনের মানুষের মতো চরিত্রগুলোই দর্শকের কাছে বেশি আকর্ষণীয় ও বিশ্বাসযোগ্য।
বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্রিদা বলেন, ত্রুটিপূর্ণ চরিত্রগুলোর সঙ্গে দর্শক সহজেই নিজেদের মিল খুঁজে পান। তিনি আশা প্রকাশ করেন, ভারতীয় বিনোদনজগতে সৃজনশীলতার বিস্তার ঘটবে এবং তরুণদের নতুন ভাবনাগুলো যেন বাধাগ্রস্ত না হয়।



