কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিনে বিনামূল্যে সুন্নতে খতনা করানোর পর অন্তত ৫০ শিশুর ক্ষতস্থানে ইনফেকশন ও রক্তক্ষরণ দেখা দিয়েছে। মঙ্গলবার সকাল থেকে এসব শিশুকে নিয়ে তাদের স্বজনেরা সেন্টমার্টিন দ্বীপ হাসপাতালে ভিড় করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আক্রান্ত শিশুদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের টেকনাফে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।








