ফ্রান্সে উচ্চশিক্ষার জন্য ফ্রান্স এক্সিলেন্স আইফেল স্কলারশিপের আবেদন শুরু হয়েছে। ফরাসি পররাষ্ট্র ও ইউরোপীয় বিষয়ক মন্ত্রণালয় পরিচালিত এই স্কলারশিপের মাধ্যমে মেধাবী আন্তর্জাতিক শিক্ষার্থীরা স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে অধ্যয়নের সুযোগ পাবেন। বাংলাদেশি শিক্ষার্থীরাও এই সম্পূর্ণ অর্থায়নের সুযোগ নিতে পারবেন।
স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদনকারীদের বয়স সর্বোচ্চ ২৯ বছর এবং পিএইচডি-র জন্য ৩৫ বছর হতে হবে। আবেদন প্রক্রিয়া সরাসরি নয়, বরং বিশ্ববিদ্যালয় মনোনীত শিক্ষার্থীদের পক্ষে আবেদন করবে। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে যোগাযোগ করে নিয়মাবলি ও ডেডলাইন জেনে নিতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোর জন্য আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৬ জানুয়ারি ২০২৭।






