ফেসবুক বিজ্ঞাপন ব্যবস্থাপনায় পেইজ লাইক বা ফলোয়ার বাড়ানোর সরাসরি সুবিধা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত সপ্তাহ থেকে অনেক ব্যবহারকারীর বিজ্ঞাপন ব্যবস্থাপনায় ‘পেইজ লাইক’ টার্গেট দেখা গেলেও সেটি নির্বাচন করে বিজ্ঞাপন চালানো যাচ্ছে না। এর পরিবর্তে ‘Maximize number of Facebook Page visits’ টার্গেট স্বয়ংক্রিয়ভাবে নির্বাচন করা হচ্ছে। এতে সরাসরি পেইজে লাইক নেওয়ার বদলে ব্যবহারকারীদের পেইজে নিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এই পরিবর্তন স্থায়ী কিনা, সে বিষয়ে ফেসবুক বা মেটা এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। ফলে এটি স্থায়ী পরিবর্তন, নতুন ব্যবস্থা চালু, নাকি কারিগরি ত্রুটি, তা এখনো স্পষ্ট নয়। তবে এই পরিবর্তন স্থায়ী হলে পেইজের লাইক বা অনুসারী বাড়ানোর কৌশলেও পরিবর্তন আনতে হবে।




