নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নাটক ‘ফিরে আসার গল্প’ প্রচারের পর থেকেই দর্শকের মধ্যে আলোচনার সৃষ্টি করেছে। মাত্র ৪ ঘণ্টায় নাটকটির ভিউ ২০ লাখ ছাড়িয়েছে এবং দর্শকের মন্তব্যে প্রশংসা উঠে এসেছে।
এ নাটকের সপ্তম পর্বে শহীদুজ্জামান সেলিম ও জাহিদ হাসান অভিনয় করেছেন। দর্শকরা তাদের অভিনয় ও আবেগঘন দৃশ্যের প্রশংসা করছেন।








