প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রের ছেলে রাইহান রাজীব ভদ্রের ছবির প্রদর্শনী শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে নয়াদিল্লির বিকানির হাউস থেকে প্রায় তিন-চতুর্থাংশ ছবি সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ, বিজেপি সরকার শিল্পকর্মের ওপর বিধিনিষেধ আরোপ করছে। রাইহান জানিয়েছেন, তিনি অন্যত্র এই ছবিগুলো প্রদর্শন করবেন।
কর্তৃপক্ষ ছবির বিষয়বস্তু ও সময়কালকে আপত্তিকর বলে উল্লেখ করেছে। প্রিয়াঙ্কা গান্ধী এই ঘটনাকে 'হাস্যকর' এবং 'দেশের যুব সম্প্রদায়ের কণ্ঠরোধ' বলে অভিহিত করেছেন। কংগ্রেস নেতা কার্তি চিদম্বরম একে 'সেন্সরশিপ' বলে মন্তব্য করেছেন।







