পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা তার আসন্ন সিনেমা ‘স্পিরিট’-এর মুক্তির তারিখ ঘোষণা করেছেন। আগামী বছর দীপাবলি উপলক্ষে ২৯ অক্টোবর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে প্রভাস ও তৃপ্তি দিমরি অভিনীত এই সিনেমাটি। তবে একই সময়ে রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ ২’ সিনেমাটিও মুক্তি পেতে পারে, যা দুই ছবির মধ্যে একটি বড় বক্স অফিস লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে।
প্রথমে ‘স্পিরিট’ ২০২৬ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা থাকলেও, মুক্তির সময়সূচিতে একাধিকবার পরিবর্তন আনা হয়েছে। অবশেষে আগামী বছরের ২৯ অক্টোবরকে চূড়ান্ত তারিখ হিসেবে ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ ২’ সিনেমাটিও ২০২৭ সালের দীপাবলিতে মুক্তি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।



