ভারতীয় অভিনেত্রী ও রিয়েলিটি শো তারকা আকাঙ্ক্ষা চৌধুরী ভারতের পুনেতে একটি অনুষ্ঠানে আয়োজকদের বিরুদ্ধে নিজেকে অপহরণ এবং পাওনা অর্থ পরিশোধ না করার অভিযোগ এনেছেন। তিনি দাবি করেছেন, তাকে নিজের দলের সদস্যদের ছাড়া জোর করে অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয়, যা তার কাছে অপহরণের শামিল ছিল।
আকাঙ্ক্ষা জানান, আয়োজকেরা তাকে নিতে দেরি করেন এবং পরে জোরপূর্বক গাড়িতে তুলে পেদকার গ্রাউন্ডসে নিয়ে যান। সেখানে দর্শকদের সামনে গাড়ি থামানো হলেও তার দলের কেউ উপস্থিত ছিলেন না। তিনি নিজেকে অনিরাপদ বোধ করায় আয়োজকদের আপত্তি জানালেও তারা হাসাহাসি করে। ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, আয়োজকদের চড় মারার পর গাড়ি থামানো হয় এবং তিনি তাদের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন।







