যুক্তরাষ্ট্রের সিয়াটেলের মটো পিজ্জা রেস্তোরাঁয় পিজ্জা তৈরির জন্য দুটি রোবট ব্যবহার করা হয়েছিল, কিন্তু রোবট সরবরাহকারী প্রতিষ্ঠান 'পিকনিক' বন্ধ হওয়ায় যন্ত্রগুলো অচল হয়ে পড়ে। প্রতিষ্ঠাতা লি কিনডেল জানান, যন্ত্রগুলোর দাম ছিল প্রায় ১.৬ লাখ ডলার এবং কারিগরি সহায়তা বন্ধ হওয়ায় ব্যবহার করা যাচ্ছে না।
তবে কিনডেল নিজেই নতুন একটি পিজ্জা-তৈরির রোবট বানানোর কাজ করছেন, যা ২০২৭ সালের গ্রীষ্মের মধ্যে চালু করার লক্ষ্য রয়েছে। তিনি বলেন, আগের ব্যর্থ প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা রেখে গেছে, যা ব্যবহার করে রোবট দিয়ে পিজ্জা তৈরি সফল করা সম্ভব হবে।






