পিরোজপুরের ৭নং ওয়ার্ডে শনিবার বিকেলে স্বেচ্ছাসেবী সংগঠন 'এমিনেন্ট বয়েজ' এর উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়। প্রথমে বৃক্ষরোপণ করা হয়, তারপর জেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র সদস্য সচিব এস. এম. সাইদুল ইসলাম কিসমত, জেলা সমাজসেবা কার্যালয়ের পরিচালক মো. ইব্রাহিম খলিল, উপজেলা সমাজসেবা কার্যালয়ের পরিচালক মো. জাকির হোসেন হাওলাদার এবং এমিনেন্ট বয়েজের সদস্য সচিব শেখ রিয়াজ উদ্দিন রানা।


