পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত এবং প্রায় ৩৫ জন আহত হয়েছেন। শনিবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় এই হামলা চালানো হয়। নিহত ও আহতদের বেশিরভাগই নিরাপত্তাকর্মী ও পথচারী।
হামলার পর আহতদের উদ্ধারে কাজ করার সময় একটি অ্যাম্বুলেন্সে গুলি চালায় বন্দুকধারীরা, এতে একজন উদ্ধারকর্মী নিহত ও দুজন আহত হন। পাকিস্তানি তালেবান (টিটিপি) এই হামলার দায় স্বীকার করেছে।






