চিত্রনায়িকা পরীমণি এবার জন্মদিন উদযাপন করছেন ভিন্ন আঙ্গিকে। ২০২৩ সালে নানা শামসুল হক গাজীকে হারানোর পর থেকে জন্মদিনের আনন্দ উদযাপনে আগের মতো আগ্রহ খুঁজে পাননি তিনি। তাই এবারও থাকছে না আগের মতো জাঁকজমকপূর্ণ আয়োজন।
বরং কাছের মানুষদের নিয়ে একটি সন্ধ্যা কাটানোর পরিকল্পনা করেছেন তিনি, যার নাম দিয়েছেন ‘শিউলিসন্ধ্যা’। এই আয়োজনে কোনো কেক কাটা হবে না, বরং প্রিয়জনদের সঙ্গে স্মৃতিচারণ, আড্ডা আর ভালোবাসা ভাগাভাগি করে নেওয়ার মধ্য দিয়ে দিনটি কাটবে।







