চিত্রনায়িকা পরীমণি আদালত থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের গালিগালাজ করেছেন। এ সময় তার দেহরক্ষীদের হামলায় সাংবাদিক ও বিচারপ্রার্থীসহ অন্তত ৪ জন আহত হয়েছেন।
এর আগে আদালতে ঢোকার সময় ধাক্কাধাক্কির মধ্যে এক সাংবাদিকের ফোন কেড়ে নেন পরীমণি। বৃহস্পতিবার ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই ঘটনা ঘটে।












