ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া মনে করেন, বিয়ের জন্য নির্দিষ্ট বয়সের চেয়ে মানসিক পরিপক্বতা বেশি গুরুত্বপূর্ণ। সংসার জীবনে প্রয়োজন ধৈর্য, বুদ্ধিমত্তা ও পারস্পরিক বোঝাপড়া। তিনি জানান, জীবনের একটি পর্যায়ে যখন থিতু হওয়ার প্রয়োজন অনুভব করবেন, তখনই বিয়ের সিদ্ধান্ত নেবেন।
ফারিয়ার মতে, জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে বন্ধুত্ব সবচেয়ে বেশি জরুরি। ভালোবাসার পাশাপাশি একে অপরকে ভালো লাগা এবং একসঙ্গে সময় কাটানোর আনন্দও থাকতে হবে। তিনি আরও বলেন, বিয়ে মানে স্বপ্ন থামিয়ে দেওয়া নয়, বরং সঙ্গীকে পাশে নিয়ে নতুনভাবে পথচলা।



