ছোটপর্দায় পরিচিত মুখ নাজনীন নীহা চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ এলেও এখনই তাতে পা রাখতে চান না। তিনি মনে করেন, বড়পর্দায় অভিনয়ের জন্য নিজেকে আরও প্রস্তুত করা প্রয়োজন। তাই আপাতত ছোটপর্দায় অভিনয় অভিজ্ঞতা বাড়িয়ে অভিনয়ে আরও দক্ষ হয়ে ওঠার দিকে মনোযোগ দিচ্ছেন তিনি।
নীহা সম্প্রতি জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে ‘ভালো আছো তো’ নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন। এছাড়া মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ইনস্টাগ্রাম’ ইউটিউব ফিল্মেও কাজ করছেন তিনি। তবে চলচ্চিত্রে অভিষেকের বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানাননি এই অভিনেত্রী।







