ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। গত ১০ অক্টোবর ‘ঢালিউড অ্যাওয়ার্ডস ২০২৬’-এ অংশ নিতে সেখানে গিয়েছিলেন তিনি। অনুষ্ঠান শেষেও তিনি নিউইয়র্কে ছুটি কাটাচ্ছেন এবং শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন।
অভিনেত্রী তার ভ্রমণের নানা মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। সম্প্রতি নিউইয়র্কের রাস্তায় ফরমাল পোশাকে তার কিছু ছবি প্রকাশিত হয়েছে, যা ভক্তদের নজর কেড়েছে। হালকা অফ-হোয়াইট টপস, সাদা ওভারকোট ও কালো চশমায় তাকে আভিজাত্য ও আধুনিকতার মিশেলে দেখা গেছে। ছবিগুলোর ক্যাপশনে তমা লিখেছেন, ‘নিউইয়র্ক সবসময়ই একটা আলাদা অনুভূতি।’



