নিউইয়র্কের কুইন্স এলাকায় একটি রাস্তার নাম পরিবর্তন করে আনুষ্ঠানিকভাবে ‘স্পাইডার-ম্যান ওয়ে’ উন্মোচন করা হয়েছে। ১২ অক্টোবর ফরেস্ট হিলসের আসকান অ্যাভিনিউ এবং ইনগ্রাম স্ট্রিটের সংযোগস্থলে এই নতুন নামকরণ করা হয়। নিউইয়র্ক সিটি কাউন্সিল সদস্য লিন শুলম্যান এবং স্টেট অ্যাসেম্বলি সদস্য স্যাম বার্জারের উদ্যোগে এই পদক্ষেপ নেওয়া হয়। স্পাইডার-ম্যান চরিত্রটি ১৯৬২ সালে প্রথম আত্মপ্রকাশ করে এবং পরবর্তীতে ফরেস্ট হিলসকে তার ঠিকানা হিসেবে যুক্ত করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে কমিকস সম্পাদক নিক লো চরিত্রটির দীর্ঘস্থায়ী জনপ্রিয়তা তুলে ধরেন। তিনি বলেন, ১৯৬২ সালে তৈরি একটি কাল্পনিক চরিত্র আজও তরুণ প্রজন্মের হৃদয়ে স্থান করে আছে, যা বিস্ময়কর। অনুষ্ঠানে স্টিভ ডিটকোর ভাতিজা মার্ক ডিটকোও উপস্থিত ছিলেন। স্পাইডার-ম্যানের এই সম্মান বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে আনন্দের সৃষ্টি করেছে।



