বলিউড অভিনেতা নানা পাটেকরের মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধছে। গোয়া পুলিশ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (BNSS) ১৯৪ নম্বর ধারায় 'আনন্যাচারাল ডেথ' বা অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। যদিও চিকিৎসকদের প্রাথমিক ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে গোয়ার দোনা পাউলার নিজ বাড়ি থেকে তাকে বাম্বোলিমের মণিপাল হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। পুলিশ এই ঘটনায় মেডিকো-লিগ্যাল প্রক্রিয়া সম্পন্ন করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।





