ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে শূন্য রানে আউট হয়ে বিরাট কোহলি ছুঁয়েছেন বাংলাদেশের সাবেক ওপেনার তামিম ইকবালকে। ওয়ানডে ক্রিকেটে দুজনেরই ডাকের সংখ্যা এখন ১৯টি। ভারতীয়দের মধ্যে কোহলির সামনে আছেন কেবল শচীন টেন্ডুলকার, যার ডাক সংখ্যা ২০টি।
২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া কোহলি ৩১৭টি ওয়ানডে খেলে ৩০৫ ইনিংসে ব্যাট করেছেন। এই দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড গড়ার পাশাপাশি ১৯ বার শূন্য রানে আউট হয়েছেন তিনি। প্রতিপক্ষ হিসেবে ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে তিনি চারবার করে ডাক পেয়েছেন। ঘরের মাঠে কোহলির ডাকের সংখ্যা ১০টি, যা তার মোট ডাকের অর্ধেকের বেশি।






