ঢালিউড সুপারস্টার শাকিব খান ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন। গত বুধবার দিবাগত রাতে তারা একসঙ্গে একটি ফ্লাইটে বাংলাদেশ ছাড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পাশাপাশি আসনে বসা একটি ছবি ছড়িয়ে পড়েছে, যা নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে।
জানা গেছে, এটি কোনো নতুন সিনেমার শুটিং নয়, বরং নিউইয়র্কে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে তাদের এই সফর। সেখানে তারা 'আগুন' ও 'এলিনা' চরিত্রে অভিনীত 'রকস্টার' সিনেমার জন্য যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। এই ফ্লাইটে চঞ্চল চৌধুরী, দীঘি, সামিরা খান মাহি, ফারহান আহমেদ জোভানসহ আরও কয়েকজন তারকা ছিলেন।





