ভারতের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগের প্রতিবাদে বেঙ্গালুরুতে 'পিপলস ট্রাইব্যুনাল' বা 'জনতার আদালত' কর্মসূচিতে যোগ দিয়েছেন ইউটিউবার ধ্রুব রাঠি ও অভিনেতা-অ্যাক্টিভিস্ট প্রকাশ রাজ। ককক্রোচ জনতা পার্টির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ভোটার তালিকা সংশোধনের সময় নাম বাদ পড়ার অভিযোগগুলো সরাসরি শোনা হবে।
এই কর্মসূচির পর একটি অভিনব 'চপ্পল প্রতিবাদ' অনুষ্ঠিত হবে, যা নারীদের সঙ্গে সংহতি প্রকাশের জন্য আয়োজিত। ধ্রুব রাঠি গণতন্ত্র রক্ষার লড়াই হিসেবে এই কর্মসূচিতে অংশগ্রহণের কথা নিশ্চিত করেছেন এবং দিল্লিতেও একই ধরনের প্রতিবাদের ঘোষণা দিয়েছেন।






