নভেম্বরের শুরুতে স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা টানা তিন দিনের ছুটির সুযোগ পেতে পারেন। আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং ৮ নভেম্বর শ্যামাপূজা উপলক্ষে ছুটি থাকায় এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হচ্ছে। ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, ৭ নভেম্বর শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং ৮ নভেম্বর রবিবার শ্যামাপূজা অনুষ্ঠিত হবে।
এর আগে ৬ নভেম্বর শুক্রবার সাপ্তাহিক ছুটি। ফলে শুক্র, শনি ও রবিবার—টানা তিন দিন সরকারি-বেসরকারি স্কুল-কলেজ এবং সংশ্লিষ্ট কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ছুটির বিষয়টি নির্ভর করবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ছুটির তালিকা ও কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর।






