ভারতের রিয়েলিটি শো 'স্প্লিটসভিলা এক্স৬' খ্যাত মডেল আকাঙ্ক্ষা চৌধুরী পুনের একটি নবরাত্রি অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আয়োজকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। তার দাবি, অনুষ্ঠানে চরম অব্যবস্থাপনা ছিল এবং পারিশ্রমিকও দেওয়া হয়নি।
আকাঙ্ক্ষা অভিযোগ করেন, তাকে জোর করে গাড়িতে তুলে অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়া হয় এবং এই ঘটনাকে তিনি একপ্রকার 'অপহরণ' হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, আয়োজকদের চড় মারার পর গাড়ি থামে এবং তিনি আইনি পদক্ষেপ নেবেন।



