শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির দিনেও আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চালু রাখার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশের সব কাস্টমস হাউজ ও স্টেশনে কার্যক্রম চালু রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, এ পাঁচদিন দেশের ব্যাংক লেনদেন ও পুঁজিবাজারসহ আর্থিক খাত বন্ধ থাকবে।














