দীর্ঘ বিরতির পর বলিউড অভিনেত্রী এশা দেওল আবারও রুপালি পর্দায় ফিরছেন। তাকে দেখা যাবে 'প্রতাপ' নামের একটি অ্যাকশন-ড্রামা সিনেমায়। এই সিনেমায় তিনি পুনম নামের এক নারী চরিত্রে অভিনয় করবেন।
ছবিটি জীবনের অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হওয়া, আত্ম-অনুসন্ধান এবং নিজের ভেতরের শক্তিকে চিনে নেওয়ার গল্প বলবে। এশা দেওলের এই প্রত্যাবর্তন তার ভক্তদের জন্য একটি বড় খবর।







