জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী কৃতি শেঠি এবার বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন। দীর্ঘ জল্পনা-কল্পনার পর তিনি তার প্রথম হিন্দি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। জানা গেছে, সিনেমাটি একটি তারুণ্যনির্ভর প্রেমের গল্প হবে এবং চলতি বছরের শেষ নাগাদ এর দৃশ্যধারণ শুরু হবে।
যদিও সিনেমার নাম ও অন্যান্য কলাকুশলীদের নাম এখনো গোপন রাখা হয়েছে, তবে এই প্রজেক্টে কৃতিকে সম্পূর্ণ নতুন রূপে দেখা যাবে। সিনেমাটি পরিচালনা করবেন ১৭ বছরের অভিজ্ঞতাসম্পন্ন বিধি ঘোদগাঁওকর এবং প্রযোজনা করছে এভিএস স্টুডিওস।



