অভিনেতা তৌসিফ মাহবুব অভিনীত নতুন ওয়েব ফিল্ম ‘ক্যাফে আমব্রেলা’ সম্প্রতি মুক্তি পেয়েছে। শিহাব শাহীন পরিচালিত এই ছবিতে তৌসিফকে একজন পাইলটের ভূমিকায় দেখা যাবে। তিনি জানান, এই ওয়েব ফিল্মে কেবল প্রেমের সুন্দর মুহূর্তই নয়, বরং সম্পর্কের নানা জটিলতা, ভুল-বোঝাবুঝি ও মান-অভিমানও তুলে ধরা হয়েছে।
তৌসিফ বলেন, ‘ক্যাফে আমব্রেলা’য় চারটি আলাদা গল্প থাকলেও একপর্যায়ে সেগুলো একে অপরের সঙ্গে যুক্ত হবে। বাস্তব জীবনের মতো এখানেও সম্পর্কের টানাপোড়েন ও আবেগিক দিকগুলো ফুটিয়ে তোলা হয়েছে। পাইলটের চরিত্রে অভিনয়ের জন্য তিনি পোশাক ও আনুষঙ্গিক বিষয়ে বিশেষ প্রস্তুতি নিয়েছেন।







