ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব মঙ্গলবার (২৭ অক্টোবর) তার জন্মদিনে ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন। জন্মদিন উপলক্ষে তিনি একটি পোস্টে জানান, এক বন্ধুর শুভেচ্ছাবার্তা তাকে নতুন করে ভাবতে শিখিয়েছে তার স্বপ্ন ও প্রাপ্তি নিয়ে।
তৌসিফ বলেন, "আমি আজ এমন একটা জীবন যাপন করছি, যে জীবনের স্বপ্ন হয়তো লক্ষ লক্ষ মানুষ দেখে।" তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।



