প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীকে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় নিজ নিজ বাসাবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্নতায় সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা করে সময় ব্যয় করার আহ্বান জানিয়েছেন। বুধবার এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, এডিস মশার জন্মস্থান জমে থাকা পানি ও আবর্জনা পরিষ্কার করলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।
প্রধানমন্ত্রী ছাত্রছাত্রী, বিএনসিসি, স্কাউটস, গার্ল গাইড, রেড ক্রিসেন্ট সদস্যদের ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, ডেঙ্গুর টিকা আবিষ্কৃত হলেও তা খুব বেশি কার্যকর নয়। তাই মশার জন্মস্থান ধ্বংস করাই ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।










