ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অর্থায়নে রামপুরা খালের ওপর নির্মিত আফতাবনগর-বনশ্রী সংযোগকারী ফুটওভার ব্রিজ উদ্বোধন করা হয়েছে। এর ফলে দুই এলাকার বাসিন্দাদের যাতায়াতে প্রায় ৩০ থেকে ৪০ মিনিট সময় সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে। বুধবার ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন ব্রিজটি উদ্বোধন করেন।
তিনি বলেন, এই ব্রিজটি দুই আবাসিক এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবির প্রতিফলন। এছাড়াও, ভারী যানবাহন চলাচলের জন্য আরও দুটি স্টিল ব্রিজ নির্মাণাধীন রয়েছে, যা ভবিষ্যতে এমআরটি প্রকল্পের কাজ শুরু হলে প্রধান সড়কের চাপ কমাতে বাইপাস রুট হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং যানজট নিরসনে সহায়ক হবে। সিটি করপোরেশনের উদ্যোগে বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।




